বেগম লায়লা আলম ৬ষ্ঠ ওপেন আন্তর্জাতিক দাবার দ্বিতীয় রাউন্ডেই হোঁচট খেয়েছেন রাণী হামিদ। হেরে আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ নারায়ণগঞ্জের জিসা জান্নাতুল জান্নাতের কাছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে আটজন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। গতকাল দ্বিতীয় রাউন্ডে লিজা কানিজ আহমেদ ফারিয়াকে, ইভা জান্নাতুল ফেরদৌসী, শিরিন ফারদিনা হোসেনকে, জাকিয়া মেহের নিগারকে, রুনু অর্পিতাকে, মিথিলা ফাতেমা তুজ জোহরাকে, তাসমিন সুলতানা আমেনা খাতুনকে হারায়। আজ বিকাল তিনটায় তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
