বাংলাদেশ মালদ্বীপ নিয়মরক্ষার লড়াই আজ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:০০
শ্রীলংকার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বিদায়টা মঙ্গলবারই হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকতা বাকি। চার জাতির এই টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ যুব ফুটবল দল আজ মালদ্বীপের মুখোমুখি হবে। বাংলাদেশের সময় বেলা আড়াইটায় খেলা শুরু হবে। মালদ্বীপের জন্য এই ম্যাচে হারানোর কিছু নেই। কারণ তারা আগেই ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালের আগে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি হবে মালদ্বীপের জন্য ফাইনালের প্রস্তুতি। ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায় মালদ্বীপের কোচ বাংলাদেশের প্রথম দুই ম্যাচ দেখেছেন। সেই দুটিতে বাংলাদেশ হারলেও মালদ্বীপ কোচ বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষই মনে করছেন।