রাজিব জিতেছেন কলকাতায়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:০১
ভারতের কলকাতা শহরে অনুষ্ঠানরত রোজ ভ্যালি ওপেন আন্তর্জাতিক দাবার চতুর্থ রাউন্ডের খেলা শেষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব চার খেলায় তিন পয়েন্ট নিয়ে ১৬ জনের সাথে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। গতকাল অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় রাজিব ভারতের ফিদে মাস্টার অরবিন্দ চিথামবারামকে পরাজিত করেন। উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার মারাত যুমায়েভ পূর্ণ চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।