বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগের খেলোয়াড় রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। চলমান খেলোয়াড় রেজিস্ট্রেশন ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। গতকাল পেশাদার লিগ কমিটি বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগের আট দলের সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়। লিগ শুরু হবে জানুয়ারির শেষ সপ্তাহে। লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ডেপুটি চেয়ারম্যান আবদুর রহীমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
