তিউনিশিয়ায় শ্রমিক ধর্মঘট
তিউনিশিয়ার সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন দেশটির জোট সরকারের প্রধান শরীক এনাধা দলের সাথে সৃষ্ট উত্তেজনার জের ধরে বৃহস্পতিবার ধর্মঘট ও বিক্ষোভ করে। এদিন দেশটির বিভিন্ন গোলযোগপূর্ণ অঞ্চলে জেনারেল ইউনিয়ন অব তিউনিশিয়ান ওয়ার্কার্স (ইউজিটিটি) এর আহ্বানে এ ধর্মঘট পালন করা হয়। ইউজিটিটির স্থানীয় শাখার উদ্যোগে দেশটির কাসেরিন, গাফসা এবং দ্বিতীয় বড় শহর স্ফাক্সে বিক্ষোভ পালন করে মানুষজন। এছাড়া সিদি বৌজিদের ধর্মঘট ও প্রতিবাদ জানানো হয়। —আল জাজিরা
সন্তানহীনদের অকাল মৃত্যুর ঝুঁকি
সন্তানহীনতা অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন একদল সুইডিশ গবেষক। বন্ধ্যাত্ব ঘোচাতে চিকিত্সা নেয়া ২১ হাজারের বেশি দম্পতির চিকিত্সা ইতিহাস পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে এ তথ্য। ‘জার্নাল অব এপিডেমিওলোজি অ্যান্ড কমিউনিটি হেলথ রিপোর্টার্স’ এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বৃহস্পতিবার এ ফল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সন্তান জন্মদানে অক্ষম নারীদের অল্পবয়সে মৃত্যুর ঝুঁকি সন্তানের মা হওয়ার নারীদের চেয়ে চার গুণ বেশি। - বিবিসি
মেয়ের সামনে পিতা খুন
মেয়েকে রাজনীতিকের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো হলো পাঞ্জার পুলিশের এক অফিসারকে। বুধবার প্রকাশ্যেই তাকে গুলি করে হত্যা করে ক্ষমতাসীন অকালি দলের তরুণ নেতা রণজিত্ সিংহ রানা। এ ঘটনায় রণজিতকে গ্রেপ্তার করা হয়েছে। অমৃতসরের পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘরিন্দা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রবীন্দ্রপল সিংহের মেয়ে অমৃতসরের একটি ব্যাংকে চাকরি করেন। গত কয়েক দিন ধরে অফিসে যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করতো রণজিত ও তার সঙ্গীরা। মেয়েকে ঐ পুলিশ অফিসার এর প্রতিবাদ জানাতে গেলে মেয়ের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়। - আনন্দবাজার পত্রিকা
হত্যা মামলায় অভিযুক্ত অভিজিত্
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা ও তার সহযোগীর বিরুদ্ধে ২০১০ সালে সরকার বিরোধী রেড শাট আন্দোলনে বেসামরিক জনগণের ওপর সামরিক হামলা করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার দেশটির গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ আনা হয়। ঐ বছর রেড শার্ট আন্দোলনে ৯০ জন নিহত এবং আহত হয় ১৮০০ জন। - আল জাজিরা
