বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ‘বিশ্ব সেরা এশিয়ান আবেদনময়ী নারী’ খেতাবটি অর্জন করলেন। কারিনা কাপুরকে পেছনে ফেলে এবার এই তালিকার শীর্ষস্থানটি দখল করলেন তিনি। পরপর তিনবার ক্যাটরিনা কাইফকেও পেছনে ফেলে দিলেন প্রিয়াঙ্কা। ৩ বার শীর্ষে থাকা ক্যাটরিনা এবার চলে গেলেন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে সদ্য বিবাহিত কারিনা কাপুর। তবে আরেক বিশ্ব সুন্দরী ও বলিউড হার্টথ্রব নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন এ তালিকায় আছেন ১৬ নম্বরে। যাকে একটা সময় পেছনে ফেলা ছিল খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। বলিউড শীর্ষ নায়িকাদের মধ্যে এই তালিকায় দীপিকা পাড়ুকোন হয়েছেন চতুর্থ আর বিপাসা বসু আছেন ৬ নম্বরে এবং সোনম কাপুর হয়েছেন সপ্তম। প্রিয়াঙ্কার কাজিন পরিণীতি চোপড়া আছেন ১৮ নম্বরে, রানী মুখার্জী আছেন ২২ নম্বরে, এশা গুপ্তা ২৩ নম্বরে ও মহেশ ভাট কন্যা ও ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সেরা স্টুডেন্ট আলিয়া ভাট রয়েছেন ২৯ নম্বরে। এই আবেদনময়ী তালিকার শীর্ষস্থান পাওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘এর আগে আমি এশিয়ার সেরা ফ্যাশনেবল মেয়ে খেতাবটি পেয়েছিলাম। এবার সেরা আবেদনময়ী। আসলে এসব খেতাব আমাকে অনেক প্রেরণা দেয়। কাজের প্রতি তাগিদ দেয়। খুবই ভালো লাগে যখন নিজের চেষ্টা ও কষ্ট সফল হয়।’
