কিরণের বিশেষ ‘বিজয় দিবস বিতর্ক’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:০৯
বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হলো হাসান আহমেদ চৌধুরীর বিতর্ক প্রতিযোগিতা। ‘বিজয়ের রঙে আঁকি সম্প্রীতির বাংলাদেশ’-এই স্লোগানে গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনু্ষ্ঠানের মধ্যদিয়ে বছরব্যপী এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে এই বিজয় দিবসের বিশেষ বিতর্ক অনুষ্ঠানের নির্মাতা ও সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘ছাত্র-ছাত্রীদেরকে সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতন করতেই মূলত এই বিজয় দিবস বিতর্ক। এবং আমরা প্রত্যেক অনুষ্ঠানের শুটিং বা বাছাই প্রক্রিয়ায় গিয়ে অবাক হই যে, তারা বর্তমান অনেক রাজনীতিকের চাইতে অনেক দূরদর্শী বক্তব্য দেন। আমি মনে করি আমাদের সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির এই আয়োজন তরুণদের ভেতরে আরও দেশপ্রেম জাগিয়ে তোলে এবং আমরা মূলত সেই প্লাটফর্মটিই তৈরি করে দিই।’ এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এবং এটিএন বাংলার চেয়ারম্যান অতিথি বিচারক হিসেবে অংশ নিয়ে তারাও একই ধরনের অনুভূতি ব্যক্ত করেছেন। পুরো আয়োজনটিই দর্শকদের জন্য দারুণ উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস। বিজয় দিবস বিতর্ক উপলক্ষে এই বিশেষ পর্ব প্রচার হবে আগামী শুক্রবার এটিএন বাংলায়।