চিত্রনায়ক জায়েদ খান নতুন আরও দুইটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। জায়েদ খান বলেন, ‘আমি নতুন করে আরও দুইটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম। হাতে এখন অনেকগুলো ছবি হয়ে গেছে। নিয়মিত সবগুলোরই কাজ করে যাচ্ছি। বিশ্রাম নেই একেবারে, আর ব্যস্ত থাকতেও খুব ভালো লাগছে। রাজু চৌধুরীর ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিতে কিছুদিন হলো সাইন করলাম। ছবিটিতে আমার বিপরীতে থাকছেন সাহারা। আরেকটি ছবি হচ্ছে মনতাজুর রহমান আকবরের। ছবিটির নাম ‘আগুনের চোখে প্রেম’, এতে বিপরীতে থাকছেন রোমানা। প্রায় ৯টি ছবি নিয়ে এগিয়ে যাচ্ছি। কিছুদিনের মধ্যেই দুটি মুক্তি পাবে।’ উল্লেখ্য, এই ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘এ দেশ তোমার আমার’, কিন্তু ছবিটি এখন আগামী মার্চে মুক্তি পাচ্ছে। ‘মিশন সিআইডি’ নামের আরও একটি ছবি মুক্তি পাবে কিছুদিনের মধ্যেই। জায়েদ খান এখন ‘কঠিন দায়িত্ব’, ‘সবুজ কেন অপরাধী’, ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি’, ‘রক্তাক্ত প্রেম’ ও সরকারি অনুদানের ছবি ‘কাকতারুয়া’তে শুটিং করছেন।
