মানিকের সুরে দেশের গানে একাধিক শিল্পী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:১১
আমাদের আছে বিশ্বাস, আছে প্রেরণা, দুয়ের মিলনে আর বাধা কোন রবেনা.. একটি বিশেষ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও চ্যানেলে ফিলার এর জন্য সমবেত কণ্ঠে দেশের গান গাইলেন চার কণ্ঠশিল্পী। সানাউল হকের কথা ও আমিরুল মোমেনিন মানিক এর সুরে এই সমবেত সঙ্গীতে কণ্ঠ দিলেন আগুন, আসিফ, পুলক ও লিজা। ধানমন্ডির সেলিব্রিটি সাউন্ডল্যাবে এই সমবেত দেশের গানটি রেকর্ড করা হয়। বিশেষ এই গান প্রসঙ্গে সুরকার মানিক বলেন,‘গানটি সমবেত কণ্ঠে একটি দেশের গান। মুলত জাপানে বাঙালী কমিউনিটির একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এদেশের প্রতি মানুষের দেশপ্রেম বোঝাতেই এই গানটি তৈরী করা। সবমিলিয়ে গানটি এক অনন্য দেশ মাতৃকার গান হয়েছে। দশদিক নামের একটি জাপান ভিত্তিক সংগঠনের উদ্যোগেই এই গানটি ধারন করা হচ্ছে। একই সাথে গানটি এই বিজয়ের মাসে বিভিন্ন চ্যানেলেও ফিলার হিসেবে প্রচার হবে।’ উল্লেখ্য, এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর কণ্ঠশিল্পী আসিফ কোন দেশের গানে কণ্ঠ দিলেন। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন,‘অনেকদিন পর দেশের গান গাইলাম। ভাল লাগলো। গানের কথা, সুর সঙ্গীত মিলিয়ে ভাল লেগেছে বলেই গাইতে এলাম। প্রফেশনালী যেহেতু গান গাইছিনা। এখন থেকে বেছে বেছে ভাল কিছু গান শ্রোতাদের উপহার িদতে চাই।