পাইওনিয়ার ফুটবলের সুপার লিগের ফল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৪০
খিলগাঁও ফুটবল একাডেমী ও আরামবাগ (জুনিয়র) ক্রীড়া সংঘ ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন পাইওনিয়ার ফুটবলের সুপার লিগে জিতেছে । গতকাল শুক্রবার আরামবাগে ফেডারেশনের অ্যাস্ট্রোটার্ফে অনুষ্ঠিত খেলায় খিলগাঁও ফুটবল একাডেমী ২-০ গোলে রায়পুরা ফুটবল একাডেমীকে এবং আরামবাগ (জুনিয়র) ক্রীড়া সংঘ ২-০ গোলে গোলাম মোস্তফা লেন ক্রীড়া সংঘকে হারায়। মাতুয়াইল উদয়ন সংসদ ও লন্ডন টাইগার্সের মধ্যকার দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।