লক্ষ্য রিও অলিম্পিক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
রজার ফেদেরার ২০১৬ সালে রিও অলিম্পিকে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। সেই সাথে ক্রীড়াসূচি কমিয়ে ব্যক্তিগত জীবনে সময় দিতে চান তিনি। সুইজারল্যান্ডের এই টেনিস তারকা ১৭ গ্র্যান্ড স্লামের মালিক। রিও গেমস যখন অনুষ্ঠিত হবে তখন ফেদেরারের বয়স হবে ৩৫ এর বেশি। বর্তমানে টেনিস র্যাঙ্কিংয়ের দুইয়ে ফেদেরার। সিঙ্গেলসে স্বর্ণ পদক নেই তার। চলতি বছরে লন্ডন অলিম্পিকে তিনি ব্রিটেনের অ্যান্ডি মারের বিপক্ষে ফাইনালে হেরে যান। যদিও ফেদেরার বেইজিংয়ে ২০০৮ সালে ডাবলসে স্বর্ণ পদক জিতেছিলেন। ব্রাজিলে সিরিজ প্রীতি ম্যাচ খেলতে গিয়েছেন ফেদেরার। খেলতে নামার আগে ফেদেরার বলেন, ‘আমার লক্ষ্য থাকবে সাড়ে তিন বছর পর এখানে রিও অলিম্পিক খেলার।’ ফেদেরার ২০১৩ সালে ১৪টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু হবে ফেদেরারের যাত্রা। কিন্তু মিয়ামি মাস্টার্স ও মন্টে কার্লো মাস্টার্সে তিনি খেলবেন না। ফেদেরার বলেন, ‘আমি যে টুর্নামেন্টগুলোয় অংশ নেই সেগুলোর প্রতি আমার অগ্রাধিকার থাকবে। কিন্তু এক বছরে ২৫ টুর্নামেন্টে খেলার সামর্থ আমার নেই। প্রীতি সফরে ফেদেরারের সঙ্গী হয়েছেন থমাজ বেলুচ্চি, ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গা, জার্মানির টমি হাস এবং স্পেনের টমি রব্রেডো। ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া শারাপোভা এবং সেরেনা উইলিয়ামস এই সফরের অংশ হিসেবে রয়েছেন। ফেদেরার বলেন, ‘এখানে এসে বেশ রোমাঞ্চিত লাগছে। এটার জন্য আমাকে এক বছর অপেক্ষা করতে হয়েছে। জীবনের প্রতিটি দিন আমাকে ভ্রমণ করতে হয়।’ শীর্ষ বাছাই হিসেবে সিডনিতে খেলবেন রাদওয়ানাস্কা আগামী মাসে অনুষ্ঠিতব্য সিডনি আন্তর্জাতিক টেনিসে শীর্ষ বাছাই হিসেবেই কোর্টে নামছেন পোল্যান্ডের আজনিয়েস্কা রাদওয়ানাস্কা। এমনই ইঙ্গিত পাওয়া গেছে আয়োজকদের পক্ষ থেকে। এই আসরে বিশ্বের শীর্ষ দশজন মহিলা টেনিস তারকার মধ্যে সাতজনেরই অংশগ্রহণের কথা রয়েছে। আর এই সাতজনের মধ্যে বিশ্ব র্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা রাদওয়ানাস্কা খেলবেন শীর্ষ বাছাই হিসেবে। কিন্তু এই আসরে তাকে তিনজন গ্র্যান্ড স্ল¬্যাম বিজয়ী চায়নার লি না, চেক রিপাবলিকের পেট্রা কেভিতোভা এবং অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ড্রতে সুযোগ পাওয়া অপর শীর্ষ দশ খেলোয়াড়ের মধ্যে রয়েছেন এ্যাঞ্জেলিক কারবার, ফ্রেঞ্চ ওপেন ফাইনালাস্টি সারা ইরানি এবং বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। পুরুষদের বিভাগে শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামবেন জো-উইলফ্রিড সোঙ্গা এবং তারপরের অবস্থানে রয়েছেন সতীর্থ রিচার্ড গ্যাসকোয়েট। আগামী ৬-১২ জানুয়ারি সিডনিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।