নিউজিল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

বাদ পড়লেন ভ্যান উইক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৪
অধিনায়ক বদলের সাথে সাথে নিউজিল্যান্ড ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সফরের দলেও পরিবর্তন এনেছে। শ্রীলংকা সফরে থাকা উইকেটরক্ষক ক্রুগার ভ্যান উইক, লেগ স্পিনার টড অ্যাস্টল এবং ব্যাটসম্যান রব নিকোলকে বাদ দেয়া হয়েছে। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। টি-টোয়েন্টি দিয়েই সিরিজ শুরু হবে। আগামী ২১ ডিসেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্টে উইকের জায়গায় দায়িত্ব নেবেন বিজে ওয়াটলিং। রস টেলর এই সিরিজে দলের সাথে নেই। ওয়ানডে দল পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। টেস্ট দল :ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, পিটার ফুলটন, ড্যানিয়েল ফ্লিন, ডিন ব্রাউনলি, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), জেমস ফ্রাঙ্কলিন, টিম সাউদি, ডুগ ব্রেসওয়েল, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট, জিতান প্যাটেল, ব্রুস মার্টিন, ক্রিস মার্টিন। টি-টোয়েন্টি দল:ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, রব নিকোল, পিটার ফুলটন, কলিন মানরো, নাথান ম্যাককালাম, কোরে অ্যান্ডারসন, জেমস ফ্রাঙ্কলিন, জিমি নিশাম, ড্রেক ডি বোরডার, মিশেল ম্যাকক্লেনাগান, ডুগ ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, রনি হিরা, অ্যাডাম মিলনে।