আজকের অনুষ্ঠান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৮
শনিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটঃ যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি’র ১৮ দলের ষড়যন্ত্র রুখে দাঁড়াও শীর্ষক সমাবেশ ও মানববন্ধন, সকাল ১১টায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে। গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন সেমিনার হল। এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের করণীয়, সকাল সাড়ে ১০টায়, জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে। কণ্ঠশীলনঃ ‘বৃন্তবদ্ধ পঞ্চপাপড়ি’ একই পরিবারের ৫ জন পরিবেশন করবেন আবৃত্তি ও গান, সন্ধ্যা সাড়ে ৬টা, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। চন্দ্রাবতী একাডেমীঃ ‘মুক্তির সংগ্রাম’ শীর্ষক সপ্তাহব্যাপী আনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান, বিকাল ৪টা, জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে। ঢাকা আহ্ছানিয়া মিশনঃ খানবাহাদুর আহ্ছানউল্লা স্বর্ণপদক-২০১১ প্রদান অনুষ্ঠান, বিকাল ২টা ৩০ মি. আহ্ছানিয়া মিশন অডিটরিয়াম। ছাত্র ফেডারেশনঃ ১০ম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠান, সকাল সাড়ে ১১টা, অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রঃ শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল, বিকাল ৩টা, জাতীয় প্রেস ক্লাবের সামনে। উইমেনস্ ভলানটারি এসোসিয়েশনঃ আন্তর্জাতিক মীনা বাজার, সকাল ১০টায়, চেয়ারম্যান বাড়ী মাঠ, বনানী-১। কমিউনিটি লিগ্যাল সার্ভিসেসঃ সংগঠনের কার্যক্রম উদ্বোধন, সকাল ১১টায়, ব্রিটিশ কাউন্সিল।