ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (এআইবিএ) বিশ্ব বক্সিং থেকে ভারতকে বহিষ্কার করেছে। বক্সিয়ের বিশ্ব সংস্থা এক বিবৃতিতে এ কথা জানায়। জাতীয় ফেডারেশন নির্বাচনে ‘অবৈধ প্রভাব বিস্তারের’ অভিযোগে ভারতকে বহিষ্কার করা হয় বলে বিবৃতিতে জানানো হয়।
নির্বাচিত কমিটিকে অবৈধভাবে সরিয়ে দেয়ার কারণে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) ভারতকে বহিষ্কার করার মাত্র দু’দিনপর বৃহস্পতিবার এআইবিএ’র নিজস্ব ওয়েবসাইটে এ বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে।
বিবৃতিতে বলা হয়, ‘আইওসি ইন্ডিয়া অলিম্পিক এসোসিয়েশনকে বহিষ্কার করার পর এআইবিএ নির্বাহী কমিটি ইন্ডিয়া এ্যামেচার বক্সিং ফেডারেশনকে (আইএবিএফ) সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।‘
আইএবিএফ’র সামপ্রতিক নির্বাচনে সম্ভাব্য অবৈধ হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত হয়ে এআইবিএ এ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।’-বাসস
