ফোকাস

তৃতীয় আসর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ১৮:৪৬
নারীর প্রতি সহিংসতা রোধে বামবা ও ইউএএনএফপি’র যৌথ আয়োজনে হয়ে গেল সিরিজ কনসার্টের তৃতীয় আসর। এবারের আসরটি হয়েছিল খুলনায়। বেদুইন নেমেসিসের মতো তরুণ ব্যান্ড দলের পাশাপাশি একে-একে মঞ্চে আসে, ফিডব্যাক, প্রমিথিউস এবং দলছুট। এশা’র নামাজের পর মঞ্চে ওঠে লালন, মাকসুদ ও’ ঢাকা, ওয়ারফেজ এবং সবশেষে নগরবাউল। তারা তাদের সবচেয়ে জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন এবং উন্মাতাল হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। ছবিতে বেদুইন দল তাদের নিজস্ব ভঙ্গিমায়। উল্লেখ্য, কনসার্টটির প্রিন্ট পার্টনার দৈনিক ইত্তেফাক।