ইয়াশরাজ ফিল্মসের সঙ্গে অজয় দেবগনের বিবাদে বিপাকে পড়েছেন অজয়ের স্ত্রী কাজল। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র সুবাদে কাজল ইয়াশরাজের সবথেকে লক্ষীমন্ত্র নায়িকা। যিনি আবার জীবনের দ্বিতীয় ইনিংসও শুরু করেছন ইয়াশ রাজ ফিল্মসের ছবি ‘ফানা’ দিয়েই। সেই ইয়াশরাজের সঙ্গেই ঝামেলা বাধিয়ে বসেছেন স্বামী। ফলে বেজায় বিপাকে পড়েছেন কাজল। তার দাবি, বিবাদের ফলে ইয়াশরাজ ফিল্মসের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়ে গেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই বিষয়ে কাজল বলেন, ‘হ্যাঁ, ইয়াশ রাজের সঙ্গে আমার সম্পর্কে এর প্রভাব পরেছে। কিন্তু এটা কোনো সাধারণ সমস্যা নয়। সচরাচর এ রকম হয় না। আশা করব ভবিষ্যতেও এ রকম আর হবে না।’ বলিউডে থেকে ইয়াশরাজ ফিল্মসকে চটানো যে জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদেরই সামিল, তা কাজল ভালোই বুঝেন।
উল্লেখ্য, এ কারণেই কাজল শাহরুখের খুব কাছের বন্ধু হয়েও ইয়াশরাজ ফিল্মসের ‘জাব তাক হ্যায় জান’-এর প্রিমিয়ারের দাওয়াত কার্ডও পাননি। এ নিয়ে আক্ষেপও অনেক। তবে কাজল বলেছেন এতে শাহরুখেরও কিছু করার ছিল না।
