মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ আশ্রয়ে ‘নিশিমন-বিসর্জন’-এর ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০তম মঞ্চায়ন যথাক্রমে ১৪ ডিসেম্বর, সন্ধ্যায় মুক্তাগাছা (ময়মনসিংহ) উপজেলা পরিষদ আয়োজিত ‘বিজয় উত্সব’-এ, ২২ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম স্টেডিয়ামে চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিজয়মেলায়, ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এবং ২৮ ডিসেম্বর বিজয় উত্সব উদ্যাপন জাতীয় কমিটি আয়োজিত সোহ্রাওয়ার্দী উদ্যানস্থ ‘শিখা চিরন্তন’ মুক্তমঞ্চে এবং ৫ জানুয়ারি ১৩ মানিকগঞ্জের সিঙ্গাইর হাকিম আলী গায়েন থিয়েটারের উদ্যোগে লোক নাট লোক গীতের মেলা উপলক্ষে মুক্তিযোদ্ধা মঞ্চে মঞ্চস্থ হবে।
