বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) এর কার্যনির্বাহকবর্গ এবং পরিচালকমন্ডলীর দ্বি-বার্ষিক (২০১২-২০১৪) নির্বাচনে এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ, বিসিআই-এর সভাপতি, মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স লিঃ-এর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত ২৪ জন পরিচালকমন্ডলীরা হলেন—অর্ডিনারী ক্লাস (১৬ জন), এ কে আজাদ, নিজাম উদ্দিন আহমদ, তপন চৌধুরী, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, শামিম আহমেদ, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, মোহাম্মদ ঈসমাইল হোসেন, আলহাজ্জ্ব মহিউদ্দিন আহমেদ, এস এম শাহ্ আলম মুকুল, রেহানা রহমান, এস এম আশরাফুল আলম, সাফিনা রহমান, মিজানুর রহমান, এ কে এম নূরুল ফজল বুলবুল, নাজমুল হক, প্রবীর কুমার সাহা। এসোসিয়েট ক্লাসের ৮ জন হলেন, মোস্তফা আজাদ চীেধুরী, মোঃ শামসুর রহমান, শহিদুল ইসলাম নিরু, মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া, মোঃ আবদুল তাহিদ মজুমদার, আবুল কালাম ভূঁইয়া, জিয়া হায়দার মিঠু, শ্যামল কুমার ব্যানার্জী। উল্লেখ্য, বিসিআই এর কার্যনির্বাহকবর্গ এবং পরিচালকমন্ডলী বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হন। -প্রেস বিজ্ঞপ্তি
