সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ’র উদ্যোগে গতকাল রাজধানীতে শুরু হয়েছে দুইদিনব্যাপী আন্তর্জাতিক নিউরোলজি সেমিনার। শেরেবাংলা নগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলদেশ’র সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) ডা. মজিবুর রহমান ফকির, সংসদ সদস্য অধ্যাপক ডা. এম এ মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, সিনিয়র সচিব মুহম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. সিফায়েত উল্লাহ প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
