নদী অববাহিকা ব্যবস্থাপনায় দূর অনুধাবন প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রারম্ভিক কর্মশালা গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। জাপানি স্পেস বেস সংস্থা জাক্সা, এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপান ফান্ড ফর রিডাকশন এর সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাপান দূতাবাসের কর্মকর্তা হিরোতো সোবাজিমা, জাক্সার কর্মকর্তা কাজুয়া কাকু ও এডিবি, বাংলাদেশ আবাসিক মিশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর স্টেফান অকল্যান্ড।
পানি উন্নয়ন বোর্ডের প্রধান (পরিকল্পনা) মো. সেলিম ভুঁইয়া এতে সভাপতিত্ব করেন। -প্রেস বিজ্ঞপ্তি
