ক্যাটওয়াক মঞ্চেই মৃত্যু হলো র‌্যাম্প মডেলের

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৭:২৮

চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। মায়াবী আলোয় সেজে উঠেছে মঞ্চ। দর্শক আসনে বসে ফ্যাশন বিশেষজ্ঞরা। এর পর শুরু হল র্যা ম্প ওয়াক। ডিজাইনার পোশাকে ক্যাটওয়াক করে মঞ্চ মাতাচ্ছেন সকলে। এমন সময় ঘটল ছন্দপতন! র্যা ম্প হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায় এক মডেল। ছুটে আসেন সকলে। পরে জানা যায় মঞ্চেই মারা গিয়েছেন ওই মডেল। খবর এএফপির।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলোতে। সেখানে চলছিল ফ্যাশন উইক। শনিবার ছিল ফ্যাশন সপ্তাহের শেষ দিন। উদ্যোক্তরা জানিয়েছেন, যাঁর মৃত্যু হয়েছে তাঁর নাম টেলস সোয়র্স।

২৬ বছর বয়সী এই মডেল ক্যাটওয়াক করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ক্যাটওয়াক করে মঞ্চে ফেরার সময় পড়ে যান টেলস। এরপরই মঞ্চে ছুটে আসেন উদ্যোক্তরা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে মৃত্যু হয় ওই মডেলের। তবে, এখনও পর্যন্ত প্রকৃত কোনও কারণ জানা যায়নি। টেলসের আকস্মিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে উদ্যোক্তরা।

আরও পড়ুনঃ কুকুরের পশমের চেয়ে মানুষের দাড়িতে বেশি জীবাণু: গবেষণা

ব্রাজিলে আগে সুন্দর মানেই হাড় জিরজিরে বা জিরো ফিগার বোঝাত। এক সময় প্রচুর মডেল, সুন্দরী প্রতিযোগিতায় আগ্রহীরা ওজন কমাতে অ্যানোরেক্সিয়ায় ভুগতে শুরু করে। যেমন, মাত্র ২১ বছর বয়সে অ্যানোরেক্সিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ব্রাজিলের মডেল আনা ক্যারোলিনা রেস্টন। উচ্চতা যদিও ৫ ফুট ৮ ইঞ্চি ছিল, তবে ওজন ছিল মাত্র ৪০ কেজি। এরপরও তিনি আরও ওজন কমান। না খেয়ে থাকতে থাকতে যখন ক্রনিক আকার ধারণ করে শেষে অ্যানোরেক্সিয়া নারভোসা নামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

ইত্তেফাক/টিএস