মহিলা দাবা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২১:২৫
বেগম লায়লা আলমের মহিলা দাবার চতুর্থ রাউন্ডে লিজা শারমীন সুলতানা শিরিনকে এবং জাকিয়া সুলতানা তিতাস ক্লাবের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে হারিয়ে চার পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছেন। তিন পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইভা, শিরিন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, জানানারা হক রুনু, মুনিয়া, আমেনা খাতুন, জোহরাতুল জান্নাত জিসা, সাদিকুন নাহার তনিমা ও তাসমীন সুলতানা। চুতর্থ রাউন্ডের খেলায় রানী হামিদ অপূর্বা কাজীকে, রুনুু সুমাইয়াকে, মুনিয়া মিথিলাকে, আমেনা শ্রাবনীকে, জিসা ফারিয়াকে, তনিমা জান্নাতুলকে এবং তাসমীন ফারদিনকে হারিয়েছেন।