সি রি এ

ভয়ঙ্কর কাভানির সামনে আজ ইন্টার!

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২১:২৫
ইন্টারমিলানকে অবশ্যই নাপোলির স্ট্রাইকার এডিসন কাভানিকে রুখে দেয়ার পথ বের করতে হবে যদি তারা সিরিএ তে পয়েন্ট টেবিলে পতন ঠেকাতে চায়। আজ রবিবার ইন্টারমিলানের মুখোমুখি হবে নাপোলি। ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান আজ মোকাবেলা করবে তোরিনোর। সিরিএ তে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস ১৫ রাউন্ড শেষে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে নাপোলি। ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ইন্টারমিলান। এসি মিলান সাথে ২১ পয়েন্ট নিয়ে। শেষ সপ্তাহে (গত রবিবার) দুটি গোল করেন কাভানি পেসকেরার বিপক্ষে আর নাপোলি ৫-১ ব্যবধানে জয় তুলে নেয়। আর সিরিএতে উরুগুয়ের কাভানি করেছেন দশ গোল। সিরিএ তে তিনি দ্বিতীয় সর্বাধিক গোলদাতা। কোচ ওয়াল্টার মাজ্জারির নেতৃত্বে দারুণ খেলছে নাপোলি। তবে ইউরোপা লিগে সর্বশেষ ম্যাচে আইন্দহোভোনের বিপক্ষে হেরে যায় তারা ৩-১ গোলে গত বৃহস্পতিবার। নাপোলির একমাত্র গোলটি কাভানিরই। অন্যদিকে সান সিরোতে কিন্তু আজ ইন্টারের সমস্যা রক্ষণভাগে। অপ্রতিরোধ্য কাভানিকে রুখে দিতে পারবে তারা ?