হকিতে শহিদুলের হ্যাটট্রিক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২১:২৫
গতকাল মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক ২৩তম জাতীয় যুব হকির সুপার লিগে প্রথম হ্যাটট্রিক করেছেন শহিদুল ইসলাম। তার হ্যাটট্রিকের উপর ভর করে গতকাল তৃতীয় ম্যাচে ঢাকা জেলা ৩-০ গোলে চট্টগ্রাম জেলাকে হারিয়েছে। প্রথম ম্যাচে রাজশাহী জেলা ৩-১ গোলে দিনাজপুর জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের মোস্তাফিজুর রহমান ২, সালমান সাদিক ইশান ১, বিজিত দলের ধীমান গোল করেন। দ্বিতীয় ম্যাচে ফরিদপুর জেলা ৫-১ গোলে জয়পুরহাট জেলাকে হারিয়েছে। ফরিদপুরের মইনুল ইসলাম কৌশিক ৩, হাসান আলী ১, রাজু ১, জয়পুরহাটের রতন ১টি গোল করেন। দিনের শেষ ম্যাচে বিকেএসপি ১৩-০ গোলে রাজাশাহী বিভাগকে হারিয়েছে। খোরশেদ ৪, জয় ৪, দ্বীন ইসলাম ৩টি গোল করলেও হ্যাটট্রিক পায়নি তারা। অন্য গোলগুলো করেন নাইম উদ্দিন ও আরশাদ হোসেন।