বাজেট বরাদ্দ বাড়িয়ে গবেষণা কার্যক্রম আরও জোরদার করা হবে: ডেপুটি স্পিকার

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৭:৪৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, 'বর্তমান সরকার গবেষণায় বেশি গুরুত্ব দিয়েছে। গবেষণা ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়িয়ে এ সংক্রান্ত কার্যক্রম আরোও জোরদার করতে হবে'। রবিবার রাজধানীর ফার্মগেটের বিএআরসি কমপ্লেক্স মিলনায়তনে কৃষি গবেষণা ফাউন্ডেশন, বিএআরসি কমপ্লেক্স এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (বাংলাদেশ) আয়োজিত 'কৃষিতে এসডিজি অর্জনে নন-স্টেটস্ এ্যাক্টরস এবং খাদ্য নিরাপত্তার ভূমিকা' শীর্ষক এক সেমিনরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, 'গবেষণা ও উন্নয়নের মাধ্যমে আমরা খাদ্য নিরাপত্তা অর্জনে সক্ষম হবো এ কথা উল্লেখ করে তিনি বলেন,বিশেষজ্ঞ কৃষি বিজ্ঞানীদের মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবো এবং এসডিজি অর্জন করতে সক্ষম হবো'।

আরও পড়ুন:  জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে: হানিফ

কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবীর সেমিনারে সভাপতিত্বে এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতালির খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) পার্টনারশীপ বিশেষজ্ঞ এবং সিনিয়র কনসালটেন্ট জিয়ান-লিওনার্ড তোয়াদি। সেমিনারে ঢাকায় অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি রর্বাট ডি সিম্পন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিএআরসি, সরকারি-বেসরকারি কৃষি প্রতিষ্ঠান, বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি গবেষণা ফাউন্ডেশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি