অজয় নন, অন্য এক নায়ককে ভালবাসতেন কাজল!

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৮:১৫

তারকা দম্পতিদের মধ্যে অজয় দেবগণ ও কাজল যেন অন্যতম সেরা দম্পতি। তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভাল। কিন্তু নায়িকার জীবনে অজয় আসার আগে নাকি অন্য এক নায়কের প্রতি তার ভালবাসা ছিল। বলিউডেরই এক নায়ক রীতিমতো ক্রাশ ছিলেন কাজলের। এতদিন পরে সে কথা প্রকাশ্যে আনলেন কাজলের ঘনিষ্ঠ বন্ধু কর্ণ জোহর।

সম্প্রতি কপিল শর্মার শো-এ অতিথি হিসেবে গিয়েছিলেন কাজল এবং কর্ণ। সেখানে তিনি ফাঁস করেন, ১৯৯১-এ মুক্তিপ্রাপ্ত ঋষি কপূর অভিনীত ‘হেনা’র প্রিমিয়ার পার্টিতে অক্ষয়ের মাধ্যমেই কাজলের সঙ্গে আলাপ হয় তার।

আরো পড়ুন: পাওনা টাকার জন্য সুপ্রিম কোর্টে ধোনির মামলা

কর্ণের ভায়ায়, ‘হেনার প্রিমিয়ার পার্টিতে সারাক্ষণ অক্ষয়কে খুঁজে গিয়েছিল কাজল। অক্ষয় সে সময় ওর ক্রাশ ছিল। অক্ষয়ের মাধ্যমেই ওর সঙ্গে আলাপ। আমিও কাজলের সঙ্গে জুড়ে গিয়েছিলাম। কিন্তু সেই পার্টিতে অক্ষয়কে আর খুঁজে পায়নি কাজল। বরং বন্ধু হিসেবে আমি আর কাজল একে অপরকে খুঁজে পেয়েছিলাম।’

যদিও অক্ষয়কে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কাজল। কর্ণের কথা শুনে হেসেছেন। 

বলিউড মহলের একটা বড় অংশের মতে, তিনি যে অজয়ের প্রতি কমিটেড, তাই যেন বুঝিয়ে দিতে চেয়েছেন কাজল।

ইত্তেফাক/বিএএফ