সম্প্রতি শেষ হলো বাংলাদেশের জন্য ‘মীরাক্কেল’র অডিশন। প্রায় সবকটি বিভাগে ঘুরে সারাদেশ থেকে স্ট্যান্ডআপ কমেডি পারফর্মারদের খুঁজে বের করার জন্য সেই ভয়ংকর শুভংকরের পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশে এলেন মীরাক্কেলের বিখ্যাত মেন্টর সৌরভ পালৌধি। আর খুব স্বাভাবিকভাবে তাদের সাথে সময়মতো দেখা আর আড্ডার কাজ সারেন জামিল, সজল ও ইশতিয়াকেরা। তেমনই এক অডিশনের ফাঁকে বাংলাদেশ ‘মীরাক্কেল’ পারফর্মার জামিল হোসেন এবং সৌরভ পালৌধি। বরাবরের মতো প্রত্যেক পারফর্মারই তাকে গুরু হিসেবেই মানেন। কারণ সৌরভদের কাছ থেকেই আসে মূলত তাবত্ আইডিয়াগুলো।
