আলোচিত বলা হোক আর সমালোচিতই। ভিনা মালিক বলিউডের সব দরজাতেই আছেন। নগ্নসহ বিভিন্ন আবেদনময়ীভাবে নিজেকে বলিউডের সামনে উপস্থাপন করে বহুদিন ধরেই সবার মুখে মুখে তিনি। যে কারণে সালমান খানের ‘বিগ বস’-এও এবার প্রবেশ করতে কষ্ট করতে হয়নি তাকে। কিছুদিন আগে ভিনা শুরু করলেন তার প্রথম চলচ্চিত্রের কাজ। ছবিটি ‘এমএমএস’-এর সিক্যুয়াল। আর এই ছবির একটি গানে খুবই অন্তরঙ্গ ও অধিক আবেদনময়ীভাবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। সম্প্রতি ভিডিওটি অনলাইনে প্রকাশ হয়।
