খুব সম্প্রতি প্রকাশ হলো হূদয় মিক্স থ্রি। এ ছাড়া বর্তমানে বেশ কিছু সিনেমার প্লে-ব্যাকে কাজ করেছেন হূদয়। পাশাপাশি এশিয়ান টিভির বেশ ক’টি অনুষ্ঠানের টাইটেল ট্র্যাক তৈরির কাজ করছেন হূদয় খান। সম্প্রতি ঘোষিত তারকাদের ড্যান্স ভিত্তিক রিয়েলিটি শো ‘স্টার ড্যান্স’-এর টাইটেল ট্র্যাক তৈরি করছেন।
হূদয় তার সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে বলেন, ‘এখন খানিকটা বেছে বেছে কাজ করছি। এ ছাড়া নিজের কাজের সাউন্ডটাও পরিবর্তন করতে চেষ্টা করছি। চ্যানেলের রিয়েলিটি শোয়ের মিউজিকের ক্ষেত্রে সবচেয়ে চাপ অনুভূত হয়, কারণ এই ধরনের গান সারা বছরজুড়ে চলতে থাকে। এখানে একটি ইতিবাচক দিকও থাকে গানটি মানুষের কানে পৌঁছানোর পাশাপাশি গানের কোনো দূর্বলতা থাকলে তা কানে পৌঁছানো খুব কষ্টের হয়ে যায়। সবমিলিয়ে স্টার ড্যান্স-এর গানটি টোটাল একটি ড্যান্স ট্র্যাক হবে। আশা করি শ্রোতা দর্শকদের কাছেও ভালো লাগবে।
