অবসর ভাবনা উড়িয়ে দিলেন সেরেনা উইলিয়ামস

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:০১
যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস জানান, অবসরের কোন পরিকল্পনা আপাতত নেই। সেই সাথে অনুভব করছেন বিশ্ব ভ্রমণ করবেন এবং যা করতে ভালোবাসেন তা করবেন। বর্তমানে ৩১ বছর বয়সী সেরেনার চলতি বছরের শুরুটা ভাল হয়নি ইনজুরির জন্য। কিন্তু এরপর ঘুরে দাঁড়ান এবং জয় করেন উইম্বলডন, ইউএস ওপেন এবং অলিম্পিক স্বর্ণ। শেষ সপ্তাহে এমন কৃতিত্বের জন্য তিনি ডব্লিউটিএ ট্যুর প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন চতুর্থবারের মত। ১৫ গ্র্যান্ড স্লাম অধিকারী সেরেনা বলেন, ‘সম্প্রতি আমি ক্যারিয়ার শেষ করার কথা ভাবছি না। টেনিস খেলতে ভালোবাসি। আর সুযোগ রয়েছে সুন্দর দেশ দেখার যা আমাকে অনেক আনন্দ দেয়।’