মেসুত ওজিলের জোড়া গোলে ভর করে গত শনিবার লা লিগায় সফরকারী রিয়াল মাদ্রিদ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলে হারায় রিয়াল ভ্যালোডোলিডকে। ১৫ রাউন্ডের খেলা শেষে হোসে মরিনহোর দল ৩২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে। স্বাগতিক ভ্যালাডোলিডকে সাত ও ২২ মিনিটে গোল এনে দেন মানুচো। রিয়ালের হয়ে ১২ মিনিটে ফ্রান্সের করিম বেনজেমা এবং ৪৫ ও ৭২ মিনিটে গোল করেন জার্মান তারকা ওজিল।
