জহির খান, যুবরাজ সিং ও হরভজন সিংকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাগপুর টেস্টের দল ঘোষণা করেছে গতকাল রবিবার। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ১৩ ডিসেম্বর শুরু হবে। দিল্লির ফাস্ট বোলার পারবিন্দার আওয়ানা এবং সৌরাস্ট্রের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা এই প্রথম টেস্ট দলে ডাক পেলেন। হরভজনের বদলে পিযুশ চাওলা এলেন দলে। শচিন টেন্ডুলকার দলে আছেন এবং অধিনায়কত্ব করবেন যথারীতি মহেন্দ্র সিং ধোনি। ভারত ও ইংল্যান্ড সিরিজটি শেষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২০ ও ২২ ডিসেম্বর। ভারত টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে।
নাগপুর টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), গৌতম গম্ভীর, বিরেন্দর শেবাগ, শচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, রবিন্দ্র জাদেজা, চেতেশ্বর পুজারা, রবিচন্দ্রন অশ্বিন, অশোক ডিন্ডা, প্রজ্ঞান ওঝা, অজিনকা রাহানে, পিযুশ চাওলা, ইশান্থ শর্মা, মুরালি বিজয়, পারবিন্দার আওয়ানা।
টি-টোয়েন্টি দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), গৌতম গম্ভীর, অজিনকা রাহানে, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, পিযুশ চাওলা, অশোক ডিন্ডা, ভুবেনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি, পারবিন্দার আওয়ানা।
