অভিনয়ে হাসান

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ১৯:৫২
এ দেশের ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী হাসান সম্প্রতি একটি টেলিফিল্মে অভিনয় করলেন। এর আগে অনেক ব্যান্ড তারকাই বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেন বিশেষ অতিথি হিসেবে। কিন্তু হাসান কোনো বিশেষ অতিথি নয়, একেবারে টেলিফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে হাসান বলেন, ‘আসলে এর অভিনয়টাও বলা যায় ভিন্নধর্মী। কেননা, এই প্রোডাকশনটা পুরোটাই আমাকে নির্ভর করে। আমার জীবন দর্শনের উপর ভিত্তি করেই এর গল্প। গল্পে আসলে আমি যে কতটা মাটির গান করি, গানের ভিতরে যে কত গভীরতা আছে তাও অনেকটা তুলে ধরা হয়েছে। আর গান নিয়েইতো আমার জীবন সেই হিসেবে আমার জীবন দর্শনটাই এর মুখ্য বিষয়।’ উল্লেখ্য, টেলিফিল্মের নাম, পরিচালক, গল্পকার ও অন্যান্য শিল্পীর কোনো কিছুই কণ্ঠশিল্পী হাসান এই মুহূর্তে জানাতে চান না। তবে খুব শীঘ্রই বড় আকারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর বিস্তারিত তুলে ধরবেন বলে ইত্তেফাককে জানান তিনি। তিনি আরও জানান, খুব শীঘ্রই সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এবং সেখানে নিজের গান, ভবিষ্যত্ পরিকল্পনাসহ একাধিক বিষয় শেয়ার করবেন সাংবাদিকদের সঙ্গে।