একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভোমরাদহ কলেজ’।
একটি কলেজকে ঘিরে নানা রকম আনন্দ, হাসি-কান্না, বয়স্ক ছাত্রছাত্রীদের হাস্যরসাত্মক কর্মকাণ্ড এবং কলেজ কর্তৃপক্ষের কর্মতত্পরতা নিয়ে নির্মাণ করা হয়েছে নাটকটি। ‘ভোমরা দহ কলেজ’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন—রাইসুল ইসলাম আসাদ, পিযুষ বন্দোপধ্যায়, কায়েস চৌধুরী, ড. ইনামুল হক, আহমেদ রুবেল, আফসান আরা বিন্দু, আমরিন, তাজিন আহমেদ, আরিফীন শুভ, মিশু, নোভা, মিতানূর, মৌসুমি নাগ, মাজনুন মিজান, প্রাণ রায়, সিদ্দিক, মুনিরা মিঠু, প্রমুখ। ধারাবাহিকটি একুশে টেলিভিশনে প্রতি মঙ্গল এবং বুধবার রাত
৮টা ২০ মিনিটে প্রচার হয়।
