নান্দাইলে পুকুর থেকে লাশ উদ্ধার

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২৫
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চারআনিপাড়া এলাকার পুকুর থেকে সোমবার ভোরে আব্দুস সাত্তার(৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের ফজর আলীর পুত্র আব্দুস সাত্তার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গত শনিবার নান্দাইল উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতের ছেলে রমজান আলী জানান, তার বাবা অসুস্থ অবস্থায় মানসিক বিপর্যস্ত হয়ে পড়ায় হাসপাতাল থেকে ওই রাতেই পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। এ অবস্থায় সোমবার ভোরে থানা পুলিশের উদ্ধার করা লাশ তার বাবার বলে সনাক্ত করা হয়।