দশ বীর নারীকে সম্মাননা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
৭১’এ ক্ষতিগ্রস্ত নারীদের সহযোগিতা করার উদ্দেশ্যই নারী সংগঠন চেষ্টা’র যাত্রা। এবছর তারা সিরাজগঞ্জের ১০বীর নারীকে সম্মাননা দেয়। গতকাল শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীর শারমিন চৌধুরী তাদের ফুলের শুভেচ্ছা জানান। তিনি এই বীর নারীদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ৪১বছর পার হয়ে গেলেও ৭১এ ক্ষতিগ্রস্ত নারীদের দায়িত্ব নানা কারণে আমরা যথাযথ ভাবে পালন করতে পারছিনা। চেষ্টার এই উদ্যোগ তাদেরকে সহায্য করবে। অনুষ্ঠানে চেষ্টার সভাপতি সেলিনা বেগমের সভাপত্বিতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন। প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার শারীরিক অসু্স্থতার জন্য উপস্থিত হতে না পারায় তিনি লিখিত বক্তব্য দেন । তিনি বলেন, মুক্তিযুদ্ধ নারীর অবদান অস্বীকার করার যেমন কোন উপায় নেই তেমন তাদের প্রতি আমাদের কর্তব্য অজুহাত দিয়ে এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই। নারীদের ত্যাগ স্বীকার করেই তাদের পাশে দাঁড়াতে হবে।