বঙ্গবন্ধু স্যাটেলাইট’র উেক্ষপণ ২০১৫ সালের মধ্যেই

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪০
দেশের প্রথম উপগ্রহ আগামী ২০১৫ সালের মধ্যেই উেক্ষপণ করা হবে। সমপ্রতি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ নামের এই উপগ্রহটির কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে এবিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, মহাকাশে বাংলাদেশের প্রথম উপগ্রহ উেক্ষপণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট উেক্ষপণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়েছে। সূত্র জানায়, অবৈধ ভিওআইপি নিয়ে আলোচনা শুরু হলে কমিটির সদস্যরা যে সব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে তার তালিকা প্রস্তুত করার কথা বলেছেন। কমিটির আগামী বৈঠকে ২০০৭ সালের আগে এবং পরে অবৈধ ভিওআইপি’র অভিযোগে যে সব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে সে তালিকা বিটিআরসি উপস্থাপন করবে। সে সাথে ঐসব প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও প্রতিবেদন কমিটিকে দিতে বলা হয়েছে। আর তালিকা ও পরিস্থিতির ওপর প্রতিবেদন পাওয়ার পরই বিস্তারিত আলোচনা করা হবে।