উত্তরায় লেক দখল করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়ায় রাজউককে নোটিস

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪১
রাজধানীর উত্তরা লেকের জায়গা দখল করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্মাণকাজ বন্ধ করতে বলেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী রবিবার রাজউক চেয়ারম্যানকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ওই কাজ বন্ধের নোটিস দিয়েছেন এবং আগামী ১১ ডিসেম্বর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতিনিধি পাঠাতে বলেছেন।