হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়া চার বিচারপতি গতকাল সোমবার শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের এনেক্স মিলনায়তনে গতকাল সকালে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণকারী বিচারকরা হলেন, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামাল। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেলা জজ একেএম শামসুল ইসলাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
রবিবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে হাইকোর্টের এই চার অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেন।
