বিএনপি-জামায়াত অবৈধ সরকারকে ক্ষমতায় বসাতে চায়: নাসিম

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪২
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত দেশে একটি অবৈধ সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে লিপ্ত। অবরোধের নামে তারা ঢাকাসহ দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে তাতে প্রমাণিত হয়, এই অপশক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। গতকাল সোমবার চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। এ বছর মাসব্যাপী বিজয় উদযাপনে গঠিত জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত একাকার হয়ে দেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করেন।