বগুড়া ও নরসিংদী দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপ চূড়ান্ত প্রতিযোগিতায় গতকাল সোমবার নিজ নিজ খেলায় জিতেছে। মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে নির্ধারিত ২৫ ওভারের খেলায় নড়াইল প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান তোলে। জবাবে বগুড়া দল সাত উইকেট হারিয়ে ৮১ রান করে ৩ উইকেটে জয়ী হয়। দিনের অপর খেলায় নরসিংদী প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে (শেহনাজ ৬৮ রান)। জবাবে রংপুর দল সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৪ রান সংগ্রহ করে। নরসিংদী ৯০ রানে জয়ী হয় ।
আজকের খেলা :
মৌলভীবাজার-বগুড়া
রংপুর-যশোর
