হারের পর ড্র করলেন রাজিব

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
কলকাতায় অনুষ্ঠানরত রোজ ভ্যালি ওপেন দাবায় সপ্তম রাউন্ডে হারের পর ড্র করে পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। গতকাল অষ্টম রাউন্ডে রাজীব ভারতের ফিদে মাস্টার দিপতায়নের সাথে ড্র করেন। রাজীব আট খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়েছেন। প্রথম ম্যাচ হার দিয়ে শুরু, এরপর দুই জয় এবং দুই ড্র করে আবার হারেন রাজীব। কালকের ড্রয়ে স্বস্তি রাজিবের।