মহিলা দাবায় আজ খেলা নেই

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
বেগম লায়লা আলম ৬ষ্ঠ আন্তর্জাতিক রেটিং মহিলা দাবার পঞ্চম রাউন্ডের খেলা শেষে নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাবের শামীমা আক্তার লিজা পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। চার পয়েন্ট করে নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, তিতাসের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ও জাহানারা হক রুনু চার পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। গতকাল দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় লিজা জাকিয়াকে, রানী হামিদ তনিমাকে, ইভা আমেনা খাতুনকে, শিরিন মুনিয়াকে এবং রুনু জোহরাতুল জান্নাত জিসাকে হারান। আজ কোনো খেলা নেই। আগামীকাল বুধবার বিকাল তিনটা হতে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।