যুব হকির ফল

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
গতকাল মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক ২৩তম জাতীয় যুব হকির সুপার লীগে গতকাল চট্টগ্রাম জেলা ৩-০ গোলে জয়পুরহাট জেলাকে হারিয়েছে। রায়হান, সাদ্দাম, সৈকত গোল করেন। বিকেএসপি ৪-১ গোলে রাজশাহী জেলাকে হারিয়েছে। হ্যাটট্রিকসহ পাঁচ গোল খোরশেদুর রহমানের, রাজশাহীর গোলটি করেন রুবেল কুমার। দিনাজপুর জেলা ৪-৪ গোলে রাজশাহী বিভাগের সাথে ড্র করে। রাজশাহীর রাসেল হ্যাটট্রিক করেন। ফরিদপুর জেলা ২-১ গোলে ঢাকা জেলাকে হারিয়েছে। সারোয়ার, কৌশিক এবং বিজিত দলের আলমগির গোল করেন।