নারায়ণগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরিতে নিজস্ব ইনডোর কমপ্লেক্সে গতকাল নিট কনসার্ন গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। ১ লাখ ৬০ হাজার টাকা প্রাইজমানির এই আসরে জাতীয় শার্টলাররা লড়াই করছেন। যাদের মধ্যে রয়েছেন বর্তমান জাতীয় একক চ্যাম্পিয়ন এনায়েতউল্লাহ, দ্বৈতে চ্যাম্পিয়ন জাভেদ ও সাজ্জাদ, শীর্ষ শার্টলার হান্নান, রমজান, মোকতার, অহিদুজ্জামান রাজু ছাড়াও ৩২ শার্টলার। গতকাল উদ্বোধন করেন নিট কনসার্ন গ্রুপ ও ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান জয়নাল আবেদীন মোল্লা। উদ্বোধনী দিন জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সিব্বির, শ্যামল, তুষার, রেজা, টিপু, অভি, শুভ, আসাদ ও কাওসার এনায়েত, হান্নান, জাভেদ, রমজান, মোকতার, সাজ্জাদ, তুরাগ। পুরুষ বিভাগের একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন ৬০ হাজার এবং রানার্সআপ খেলোয়াড়কে দেয়া হবে ৩০ হাজার টাকা। টুর্নামেন্টের সেরা ছয় খেলোয়াড় বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে আয়োজন কর্মকর্তারা জানিয়েছেন।
