ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপক সাবরিন সাফি নিসার গায়ে হলুদ আজ। পাত্রের নাম সাইদুল করিম বাপ্পি। তিনি বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন। বাপ্পির সঙ্গে ছয় বছরের ভালোবাসার সম্পর্ক নিসার। এই দীর্ঘ সময় পেরিয়ে এবার সম্পর্ক বিয়েতে রূপ পাচ্ছে। আজ গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর আগামী ১৪ ডিসেম্বর তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খিলগাঁওয়ের একটি রেস্টুরেন্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
নিজের বিয়ে প্রসঙ্গে নিসা বলেন, ‘আসলে বাপ্পি ও আমার সম্পর্ক প্রায় ছয় বছর ধরেই। নিজেদের ব্যস্ততা গুছিয়ে নিয়েই বিয়ের সিদ্ধান্ত নিলাম। আমাদের উভয়ের পরিবারই এই বিয়েতে সানন্দে সম্মতি দিয়েছেন। পরিবারকে অনেক আগেই জানিয়েছিলাম বিষয়টি। আসলে এত তাড়াহুড়ো করে বিয়ে করার ইচ্ছে ছিল না। কিন্তু আম্মুই হুট করে এই সিদ্ধান্তটা নিয়েছেন। গায়ে হলুদ ও বিয়েতে আমার ও বাপ্পির পরিবারের সবাই উপস্থিত থাকবেন। আমার আত্মীয়-স্বজনরাও আসছেন। আমার ও বাপ্পির বন্ধুরাও এই বিয়েতে উপস্থিত থাকবে। আমরা যেন সুখী সংসার গড়তে পারি এ জন্য সবার কাছে দোয়া চাইছি।’
