১২.১২.১২ শুধু একটা দিন নয়। ট্রিপল বারো ও আমাদের নাগরিক বাস্তবতা নিয়ে ভিন্ন ধারার একটি গান করছেন রক লিজেন্ড মাইলস ভোকাল শাফিন আহমেদ। সম্প্রতি আমেরিকা ট্যুরে সফল কনসার্ট শেষে দেশে ফিরে নিজের অন্যরকম এই অনুভূতির কথা বললেন এই রক তারকা। তার মতে, একটি বিশেষ দিনের গান শুধু একটি দিনকে রিপ্রেজেন্ট করে। তাই এই দিনটিকে উত্স করে আমাদের জাতীয়, অর্থনীতি ও নাগরিক বাস্তবতাকে ঘিরে এক ভিন্ন ধারার গান তৈরির পরিকল্পনা করছেন। বাঙালি যে উত্সবমুখর সেই কথাটিই যেন খানিকটা ভিন্নভাবে ফুটে উঠেছে এই গানে। গানটির কথা ও সুর তৈরির কাজ চলছে। এবং বাঙালির ট্রিপল ১২ উদযাপন নিয়েই এই বিশেষ গান ফিলার হিসেবে সবক’টি চ্যানেলে খুব শিগগিরই প্রচার হবে বলে জানা গেছে। উল্লেখ্য, আমেরিকা সফর শেষে নবজাতক আর পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন। এর ভেতর ইমপ্রেস অডিও থেকে রিলিজকৃত অ্যালবামটির ভিডিওসহ নতুন গানের রেকর্ডিংয়েও বেশ ব্যস্ত রয়েছেন তিনি।
