১২.১২.১২ কোনো বিশেষ দিবস না হলেও সংখ্যা তত্ত্ব বিশারদের কাছে অনেক গুরুত্ব বহন করে। একই সাথে আমাদের শোবিজ যেকোনো উপায়ে একটি উপলক্ষ খোঁজে নতুন কোনো আলোচনায় নিজেদের ফোকাস করতে। তেমনি অধিকাংশ তারকারাই গত দু’মাস ধরে বিভিন্ন রকমের ঘোষণা দিয়েছে যে আজ তারা বিভিন্ন ধরনের কাজ করবেন দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। এর ভেতর বিয়ে, অ্যালবাম রিলিজ, বিয়ে, নতুন চলচ্চিত্র, বিশেষ নাটক ইত্যাদি রয়েছে। তবে ঘোষণার অর্ধেকও বাস্তবায়ন হয়নি। বলা যায়, আত্মপ্রচারের স্বার্থেই তারকারা এই বিরল সংখ্যাটির ওপর ভর করেছিলেন। আমরা আগাম কিছু খবরও ছেপেছিলাম। আজ ছাপলাম বিশেষ দিনকে ঘিরে তারকাদের কিছু ব্যস্ততার কথা।
