ট্রিপল টুয়েলভ নিয়ে যেন সারাদেশ মেতেছে তাদের নিজেদের কাজকে রিপ্রেজেন্ট করতে। বিরল এই তারিখটি স্মরণীয় করে রাখতেই তরুণ সুরকার রাজন সাহা তার প্রথম মিক্সড অ্যালবাম ‘ভালোবাসার বৃষ্টি’ রিলিজ করছেন আজ। আজ একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতা ও বাংলাদেশের একঝাঁক তরুণ শিল্পীদের সমন্বয়ে তৈরি এই অ্যালবামটিতে গান গেয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, মিতুল দত্ত, নিশীতা, রাজীব, নির্ঝর, পুলকসহ অনেকে। অ্যালবামটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘এই অ্যালবামটি নিয়ে রাজনের পরিশ্রমের প্রশংসা করতেই হয়। আর গানের প্যাটার্নেও ভিন্নতা রয়েছে।’ অ্যালবামটি প্রকাশ করছে জি সিরিজ।
উল্লেখ্য, এর আগে সোলসসহ বেশ ক’জন শিল্পী এই দিনে অ্যালবাম প্রকাশের আগাম ঘোষণা দিলেও আসলে তা আর রিলিজ দিতে পারেননি তারা।
