আজ সাঈদ বাবুর বিয়ে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২০:১০
এই ১২.১২.১২ তারিখকে নিয়ে প্রায় সব তারকাই বিশেষ আনন্দে কাটাচ্ছেন। আজকের এই তারিখটিতে বাংলাদেশের একাধিক সেলিব্রেটির বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। তার মধ্যে সাঈদ বাবু একজন। ছোটপর্দার এ সময়ের ব্যস্ত অভিনেতা সাঈদ বাবু আজ বিয়ে করছেন। ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। কনের নাম টুম্পা। তাদের এই আকদ অনুষ্ঠানে উভয় পরিবারের অভিভাবক ও আত্মীয়-স্বজন উপস্থিত থাকবেন, আরও উপস্থিত থাকবেন সাঈদ বাবুর বন্ধুবান্ধবসহ সংস্কৃতি অঙ্গনের নিকট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। বিয়ে প্রসঙ্গে সাঈদ বাবু বলেন, ‘এই ১২.১২.১২ তারিখটি খুব সুন্দর বলে এখন শুধু আকদ অনুষ্ঠানের কাজটি সেরে রাখছি। এরপর মাস তিনেক বাদে আরও গুছিয়ে ওঠে দুই পরিবারের উদ্যোগে জাঁকজমকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হবে। নতুন জীবনের সূচনা করতে যাচ্ছি। সকলের দোয়া চাই।’